ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭ কিলোমিটার দূরে কনের বাড়ি, ছাত্রলীগ নেতা গেলেন হেলিকপ্টারে!

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক এক ছাত্রলীগ নেতা মাত্র সাত কিলোমিটার দূরে কনের বাড়িতে গেলেন হেলিকপ্টারে চড়ে। এ ঘটনা এখন টক অব দ্য সিটিতে পরিণত হয়েছে।

উপজেলার সদর পৌরসভার মুকুন্দী গাজীপুরা গ্রামে মঙ্গলবার এ বিয়ের আয়োজন করা হয়। ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন সাকু উপজেলার বিশনন্দী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের হাজী খোকনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার শাখাওয়াত হোসেন সাকু বিয়ে করতে যান সদর পৌরসভার মুকুন্দী গ্রামে। মুকুন্দী গ্রামের মো. হেলাল উদ্দিনের মেয়ে মোসাম্মৎ শাহিনুর আক্তারকে তিনি বিয়ে করেন।

বিশনন্দী মসজিদের সামনে থেকে হেলিকপ্টারে চড়েন বর শাখাওয়াত হোসেন সাকু। দুপুর পৌনে ৩টায় তিনি কনের বাড়িতে বিয়ের উদ্দেশ্যে রওনা হোন। বিয়ে শেষে নববধূকে নিয়ে ৪টা ১০ মিনিটে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব মাত্র ৭ কিলোমিটার।

এলাকাবাসী জানান, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের ভাতিজা শাখাওয়াত হোসেন সাকুর বিয়ের অনুষ্ঠান দেখার জন্য উৎসুক জনতা ওই গ্রামে গিয়ে ভিড় জমান। বর ও কনেকে একনজর দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে সাধারণ মানুষের ঢল নামে।

ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন সাকু জানান, আমার ইচ্ছা ছিল হেলিকপ্টারে চেপে বিয়ে করতে যা্ওয়ার। সেই ইচ্ছা পূরণ হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৭ কিলোমিটার দূরে কনের বাড়ি, ছাত্রলীগ নেতা গেলেন হেলিকপ্টারে!

আপডেট সময় ০৪:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০