ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আর নেই

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা গেছেন।

বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দেশটির রয়েল প্যালেসের বরাত দিয়ে বাহরাইনের সংবাদ সংস্থা বিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, তার মরদেহ দেশে নিয়ে এসে জানাজা ও দাফন কাজ সম্পন্ন করা হবে। শেষকৃত্যের কাজ তার নিকট আত্মীয়দের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

বাহরাইনের বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে বৃহস্পতিবার থেকে তিনদিনের জন্য দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের কাজকর্ম স্থগিত করে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন তিনি।

শেখ খলিফা বিন সালমান আল খলিফা ১৯৭০ সাল থেকে বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার দায়িত্বগ্রহণের পর ১৯৭১ সালের ১৫ আগস্ট দেশটি স্বাধীনতা লাভ করে।

পৃথিবীর দীর্ঘতম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে রেকর্ড করেছিলেন খলিফা বিন সালমান। দীর্ঘ ৫০ বছর বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আর নেই

আপডেট সময় ০৩:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০