ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে একজন গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক: 

পাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করার অভিযোগে রোমেল হোসেন(৩৬) নামে একজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার রোমেল শহরের পৌর এলাকার দিলালপুর জেলাপাড়া মহল্লার বাসিন্দা।

পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করায় সোমবার রাতে পৌর এলাকার শালগাড়িয়া মহল্লার আব্দুল লতিফ সরকারের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আহসানুল সরকার রাজীব সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন।

এই ঘটনায় সোমবার ভোরেই থানা পুলিশ অভিযান চালিয়ে রোমেলের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করে সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তার রোমেল হোসেন ও অজ্ঞাত আসামিরা ২০১৮ সালের ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও বঙ্গবন্ধু সম্পর্কে আপত্তিকর কথা লিখে ইন্টারনেটে আপলোড করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, ঘটনাটি বেশ আগের। ২০১৮ সালের ১২ জানুয়ারিতে এই ছবি আপলোড করা হয়। তখন এই অভিযুক্ত রোমেল হোসেন বিএনপির সমর্থক বা কর্মী ছিল।

মঙ্গলবার সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে একজন গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০