ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুর মহানগরীর পৃথক দুটি স্থান থেকে একদিন বয়সী দুই নবজাতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন সদর থানার ইপসা গেইট এলাকা এবং রাজদিঘীর পাড় থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এসআই ইমতিয়াজ জানান, দুপুরে শহরের রাজদিঘীর পাড় খেজুর গাছের নিচে কাগজের কার্টনের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় মেয়ে শিশুর লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

অপরদিকে একই থানার এসআই লিয়াকত হোসেন জানান, দুপুরে নগরীর ইপসা গেইটের উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে ময়লার স্তুুপে অপর এক কন্যা শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দিলে ওই লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০