ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেগন্যান্সি নিয়ে মুখ খুললেন রিয়া

অাকাশ বিনোদন ডেস্ক:

বিয়ের আগে কি সন্তানসম্ভবা হয়ে পড়েছিলেন তিনি? ১৬ আগস্ট বিয়ে করেছেন অভিনেত্রী রিয়া সেন। সে খবর সামনে আসার পরই এই গুঞ্জন শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন রিয়া। স্পটবয়কে দেওয়া সাক্ষাত্কারে রিয়া বলেন, ‘এই ধরনের গুজব আশা করেছিলাম।’ যদিও তিনি সন্তানসম্ভবা কি না তা নিয়ে অবশ্য সরাসরি কোনও মন্তব্য করেননি।

আগস্ট মাসে ভারতের পুণেতে প্রেমিক শিবম তিওয়ারির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রিয়া। রাইমা সেন রিয়ার বিয়ের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, ফেব্রুয়ারিতে এক বন্ধুর মাধ্যমে শিবমের সঙ্গে রিয়ার আলাপ হয়। সেখান থেকে বন্ধুত্ব। বোন রাইমার সঙ্গেও শিবমের আলাপ করিয়ে দেন রিয়া।

রিয়া বলেন, বিয়ের সিদ্ধান্তটা আমরা হঠাৎ করেই নিয়েছিলাম। একদিন সকালে ঘুম খেকে উঠে হঠাৎ শিবম বলেছিল, চল এখনই বিয়ে করব। এছাড়া দেশটির আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এই মুহূর্তে হনিমুনে যাচ্ছেন না দম্পতি। রিয়া জানিয়েছেন, শুটিং নিয়ে আপাতত তিনি ব্যস্ত। ফলে হনিমুনের পরিকল্পনা পরে হবে। এই মুহূর্তে একতা কাপুরের ওয়েব সিরিজ ‘রাগিনী এমএমএস ২.২’য়ের শুটিং করছেন রিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেগন্যান্সি নিয়ে মুখ খুললেন রিয়া

আপডেট সময় ১১:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭