ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

অবশেষে জো বাইডেনকে শুভেচ্ছা জানাল সৌদি আরব

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

অবশেষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ডেমোক্র্যাটপ্রার্থী বাইডেনের বিজয়ের ২৪ ঘণ্টারও বেশি সময় পর এই শুভেচ্ছা জানালো সৌদি আরব।

রবিবার বাইডেন ও কমলা হ্যারিসকে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও তার ছেলে মোহাম্মদ বিন সালমান শুভেচ্ছা জানিয়েছেন।

সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, দুই বন্ধুত্বপূর্ণ দেশ ও জনগণের মধ্যে বিশেষ, ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেছেন বাদশাহ সালমান। তিনি বলেন, সবাই এই সম্পর্ককে সব দিক থেকে আরও জোরদার ও উন্নত করতে চাচ্ছে।

ট্রাম্পের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আর নির্বাচনী প্রচারে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

অবশেষে জো বাইডেনকে শুভেচ্ছা জানাল সৌদি আরব

আপডেট সময় ০১:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০