ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘ কর্মকর্তার ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ: আলী রীয়াজ সংস্কারের মূল তারেক রহমান, ৩ বছর আগেই তিনি সংস্কারের কথা বলেছেন’:এম এ কাইয়ুম মুন্সীর প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা: হাসনাত ৫মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ

করোনা মহামারীর কারণে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে : ব্রিটিশ সেনাপ্রধান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চলমান অনিশ্চয়তা এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। শনিবার স্কাই নিউজ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল নিক কার্টার এ মন্তব্য করেন।

তিনি বলেন, অতীতে অর্থনৈতিক সংকট নিরাপত্তাহীনতার ঝুঁকি তৈরি করেছে এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকটের ফলে আবার এ ধরনের ব্যাপকভিত্তিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, “আমরা বর্তমানে এমন একটি বিশ্ব বসবাস করছি যেখানে অনেক বেশি অনিশ্চয়তা এবং উদ্বেগ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা একটি বাস্তবতা তবে প্রকৃত ঝুঁকি হচ্ছে অনেক আঞ্চলিক সংঘাত স্বাভাবিক হিসাব-নিকাশকে ছাড়িয়ে যেতে পারে।”

স্কাই নিউজ চ্যানেল কার্টারের কাছে জানতে চেয়েছে যে, তিনি সরাসরি আরেকটি বিশ্বযুদ্ধের কথা বলছেন কিনা। জবাবে তিনি বলেন, আমি বলছি এটি একটি ঝুঁকি এবং আমাদেরকে সেই ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল

করোনা মহামারীর কারণে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে : ব্রিটিশ সেনাপ্রধান

আপডেট সময় ০৭:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০