ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রাবন্তীর সংসার ভাঙার গুঞ্জনে ছেলের ‘রহস্যময়’ পোস্ট

আকাশ নিউজ ডেস্ক: 

টালিউডপাড়ার এ সময়ের অন্যতম খবর, ফের বিয়ে ভাঙছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর। কাছের বন্ধুকে বিয়ে করার দেড় বছরের মাথায় দাম্পত্য জীবনে ভাঙনের সুর শোনা যাচ্ছে।

কলকাতার সিনেপ্রেমীদের মধ্যে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, স্বামী রোশনের সঙ্গে কি আর থাকছেন না শ্রাবন্তী? এই প্রশ্নে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।

এমন আবহে এরই মধ্যে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বড় ঘোষণার ইঙ্গিত দিল শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুক।

তার সেই পোস্টকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে। শ্রাবন্তীভক্তদের হৃদয়ের কোণে জমেছে আরও কিছু প্রশ্ন।

গত শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টটি করে ঝিনুক। নিজের ও মায়ের একটি পুরোনো ছবি শেয়ার করে তাতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সংগীত যুক্ত করে দেয় সে। পোস্টের ক্যাপশনে ঝিনুক লিখেছে, ‘বড় কিছু আসছে’।

এই বড় কিছুটা কী সেই ধাঁধায় পড়েছে শ্রাবন্তীর ভক্তরা। ঝিনুকের পোস্টের সঙ্গে শ্রাবন্তীর সংসার ভাঙার নিয়ে চলা গুঞ্জনের যোগসূত্রিতা খুঁজঠে তারা। প্রশ্ন একটাই, বড় কিছু কী আসছে?

চলতি নভেম্বরের শুরুতেই রোশন-শ্রাবন্তী দম্পতিতে চিড় ধরেছে বলে গুঞ্জন ওঠে। তারা আলাদা থাকছেন বা ডিভোর্সের দিকে বিষয়টি গড়াচ্ছে বলে খবর রটে। রোশন ও শ্রাবন্তী দুজনের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনো একসঙ্গে আর কোনো ছবি নেই। এরপরই এমন গুঞ্জন ছড়ায়।

২০১৯ সালের ১৭ এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে গোপনে বিয়ে করেন টালিউড তারকা শ্রাবন্তী ও কেবিন ক্রু সুপারভাইজার রোশান সিং।

এর আগে শ্রাবন্তীর দুবার বিবাহবিচ্ছেদ হয়েছে। ২০০৩ সালে ভারতীয় বাংলা ছবির পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়। ঝিনুক নামের একটি ছেলে রয়েছে তাদের।

রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে শ্রাবন্তীর প্রেম হয়। বিয়েও করেন তারা। সেটাও বিচ্ছেদের দিকেই গড়ায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্রাবন্তীর সংসার ভাঙার গুঞ্জনে ছেলের ‘রহস্যময়’ পোস্ট

আপডেট সময় ০৫:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০