ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কারের মূল তারেক রহমান, ৩ বছর আগেই তিনি সংস্কারের কথা বলেছেন’:এম এ কাইয়ুম মুন্সীর প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা: হাসনাত ৫মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল টাঙ্গাইলকে আমরা পরিকল্পিতভাবে শিল্পের শহরে পরিণত করতে পারব: তারেক রহমান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী সিঁথি

বাইডেনের জয়ে উৎফুল্ল খোদ ট্রাম্পের ভাইঝি, শ্যাম্পেন হাতে সেলিব্রেশন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন মুলুকে সৈকতের লাল কাঁকড়ার মতো মিলিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের প্রতিপত্তি। প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ধরাশায়ী রিপাবলিকান দল। এমন সময়ে কাটা ঘায়ে নুন দিয়ে ‘বাইডেন টুপি’ মাথায় শ্যাম্পেন হাতে আনন্দে মেতে উঠলেন খোদ ডোনাল্ড ট্রাম্পের ভাইঝি মেরি ট্রাম্প।

তবে এতে অবাক হওয়ার কিছু নেই। পরিবারের সদস্য হলেও গোড়া থেকেই ডোনাল্ড ট্রাম্পের সমালোচক মেরি। শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের জয়ে সেলিব্রেশনের একটি ছবি পোস্ট করেছেন মেরি।

ছবিটিতে দেখা যাচ্ছে, তার মাথায় রয়েছে বাইডেন-হ্যারিস লেখা একটি কালো টুপি। হাতে শ্যাম্পেনের গ্লাস। তবে শুধু ছবি পোস্ট করেই ক্ষান্ত থাকেননি তিনি। টুইটে ট্রাম্পের পরাজয় নিয়ে তার কটাক্ষ, ‘অভিভূত, কৃতজ্ঞ, স্বস্তিদায়ক। আমরা সফল হয়েছি।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে বিবাদ চলছে মেরির। গত সেপ্টেম্বর মাসে বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলাও করেন তিনি। মেরির অভিযোগ, তাকে ঠকিয়ে কয়েক কোটি ডলার হস্তগত করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, পারিবারিক সম্পত্তি থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরেই ট্রাম্পের বিরুদ্ধে প্রচারে নেমেছেন মেরি। বিদায়ী প্রেসিডেন্টকে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মানুষ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ট্রাম্পের ‘ভোট চুরি’র অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলোয়াড়ের অভাবে’ কেন্দ্রীয় চুক্তিতে ক্যাটাগরি বাদ দিতে হচ্ছে বিসিবিকে

বাইডেনের জয়ে উৎফুল্ল খোদ ট্রাম্পের ভাইঝি, শ্যাম্পেন হাতে সেলিব্রেশন

আপডেট সময় ০৪:২৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০