ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণমাধ্যম নয়, রায় দেবে আদালত: ট্রাম্পের আইনজীবী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ইলেকটোরাল ভোটের চেয়ে অনেক বেশি পেয়েছেন ডেমোক্র্যাট শিবির জো বাইডেন। তবে তাকে বিজয়ী মানতে এখনো রাজি নয় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার সুরেই এবার কথা বলেছেন তার আইনজীবী রুডি জুলিয়ানি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, হাস্যকর হবেন না, গণমাধ্যমগুলো নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারে না। এটি করে আদালত।

ট্রাম্পের সুরেই এদিন সংবাদ সম্মেলনে অভিযোগের খাতা খুলে বসেন তিনি। ব্যালট জালিয়াতি, পর্যবেক্ষক থেকে গোপন করে ভোট গণনা, মেইল ইন ভোটে গড়মিলসহ নানা অভিযোগ তোলেন তিনি।

রুডি বলেন, এই অভিযোগ খতিয়ে দেখতে এবং আইনি লড়াইয়ে যাওয়ার অধিকার আমাদের রয়েছে। এটি বৈধ এবং সাংবিধানিক উপায়।

জুলিয়ানির কথায়, ‘আমরা যে পরিমাণ ভোটে এগিয়েছিলাম তা দুর্নীতি ছাড়া অদৃশ্য হয়ে যেতে পারে না।’

জুলিয়ানি বলেন তার পাশে যারা দাঁড়ানো তাদের মধ্যে ৫০ থেকে ৬০জন নির্বাচন পর্যবেক্ষক আছেন এবং তাদের ‘নিয়মিতভাবে ডাক যোগে পাঠানো ভোটের কোন অংশ পর্যবেক্ষণ করার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।’

ট্রাম্পের আইনজীবী জানান, পাঁচ বছর আগে নিহত হওয়া এক রিপাবলিকানের ভোট পড়েছে ডেমোক্র্যাটে। এটি কীভাবে সম্ভব। সে কবর থেকে উঠে এসে ডেমোক্র্যাটে ভোট দিয়েছে। সে এখন কবরে থেকে ডেমোক্র্যাট হয়ে গেছে! এভাবে আরেক মৃত ব্যক্তির ভোট দেয়ারও অভিযোগ তুলেছেন তিনি।

এসময় ডেমোক্র্যাটদের দীর্ঘ শাসনের কথা উল্লেখ করে রুডি বলেন, ডেমোক্র্যাটদের সময় আমেরিকায় কোনো উন্নতি হয়নি। ফিলাডেলফিয়ায় অপরাধের মাত্রা আকাশ ছুঁয়েছে। মোটকথা তাদের কোনো নিরাপত্তা নেই।

এরই মধ্যে নির্বাচনের রায় নিয়ে আইনী লড়াইয়ের ঘোষণা দিয়েছে ট্রাম্প শিবির। আনুষ্ঠানিক ফল পেতে এবং ট্রাম্পের আইনী লড়াই শেষ হতে এখনো বেশ কিছুদিন বাকি। সে পর্যন্ত আমেরিকার দিকে নজর থাকবে বিশ্বের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গণমাধ্যম নয়, রায় দেবে আদালত: ট্রাম্পের আইনজীবী

আপডেট সময় ০৯:৪৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০