ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক আবদুল মতিনের উদ্যোগে দিনব্যাপী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গাল গ্রামে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ জাঙ্গাল গ্রামের মরহুম হাফেজ আব্দুর রহিম স্মরণে ‘আপনার রক্তচাপ সঠিকভাবে মাপুন, নিয়ন্ত্রণে রাখুন-সুস্থ জীবন উপভোগ করুন’-এই শ্লোগানে প্রয়াত হাফেজ আবদুর রহিমের ছেলে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুল মতিন এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাইদ দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।

পরে প্রয়াত হাফেজ আবদুর রহিমের ছেলে আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বিএম’র সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আবু সাঈদ।

বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাইদ, মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল প্রমুখ।

আলোচনা সভা শেষে ডা. আবদুল মতিনের সাথে আরো দুইজন চিকিৎসক রোগীদেরকে চিকিৎসা সেবা দেন। দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয় তাদেরকে বিনামূল্য ওষুধ দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময় ০৫:৫৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০