ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুদের টাকা দিতে না পেরে এক ব্যক্তির আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

সুদের টাকা দিতে না পেরে বরগুনা সদর উপজেলায় দুই সন্তানের জনক পলাশ (৩৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

ভোরে যেকোনো সময় বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের নলী বাড়ির সামনে একটি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে তার মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দুপুরের দিকে পুলিশ মরদেহ সদরে নিয়ে যান।

পলাশ নলী বাজারে ট্রেইলামর্সের দোকানের ব্যবসা করে। মৃতুর আগে তিনি একটি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পলাশের মা বলেন, বরগুনা শহরের ডাক্তার সৌরভের কাছ থেকে পলাশ ৩ বছর আগে ৭ লাখ টাকা সুদে আনেন। এখন পর্যন্ত ডাক্তার সৌরভকে ১১ লাখ টাকা দেওয়া হয়েছে। এখনো নাকি ৭ লাখ টাকা পাবে! ওই টাকা না দেওয়ায়, তিনি প্রতিদিন চাপ দিতেন। এ কারণে আমার ছেলে একটি চিঠি লিখে আত্মহত্যা করেন।

এদিকে একই এলাকার সমাজসেবক সেলিম শাহনেওয়াজ বলেন, পলাশ একজন বিনয়ী মানুষ ছিলেন। আমি মনে করি সুদের কারণেই সমাজে আত্মসম্মানের কারণে তিনি আত্মহত্যা করেছেন। সমাজ থেকে এ রকমের সুদের ব্যবসা প্রতিহত করা উচিত। পলাশের মতো আর যেন কোনো মানুষ এ পথ বেছে না নেয়।

এ ব্যাপারে বরগুনা সদর থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। কেউ যদি অভিযোগ করে তাহলে আমরা মামলা নিবো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুদের টাকা দিতে না পেরে এক ব্যক্তির আত্মহত্যা

আপডেট সময় ০৪:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০