ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

অস্ট্রিয়ায় করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ভিয়েনার ভিলহেলমিনেন হাসপাতালে মারা যান তিনি।

মারা যাওয়া ব্যক্তির নাম এ কে এম শওকত আলী। তিনি কিশোরগঞ্জের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে স্থায়ীভাবে অস্ট্রিয়াতে থাকতেন এবং অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

গত ২৬ অক্টোবর সর্দি-জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলে তাকে ভিয়েনায় ভিলহেলমিনেন হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বৃহস্পতিবার হঠাৎ করে আবারও অবস্থার অবনতি হতে শুরু করে। পরে স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রিয়ায় করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০১:৪০:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০