ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গোপালগঞ্জে ৮ হাজার তালবীজ রোপন

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর নিজ নির্বাচনী এলাকার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বজ্রপাত রোধে আট হাজার তালবীজ রোপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার শুয়াগ্রাম, কুশলা ও রাধাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সড়কের দু‘পাশে এ সব তালবীজ রোপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, ইউপি চেয়ারম্যান অমৃত লাল হালদার বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর নির্বাচনী এলাকা কোটালীপাড়াকে বজ্রপাত ও জলবায়ূ পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় শুয়াগ্রাম, কুশলা ও রাধাগঞ্জ ইউপির ২.৭৫ কিঃ মিটার সড়কে ৮ হাজার তালবীজ রোপন করা হয়েছে।

সুশান্ত সরকার, গোপালগঞ্জ প্রতিনিধি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে ৮ হাজার তালবীজ রোপন

আপডেট সময় ০৫:৪৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭