ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভুলভাবে প্রেসিডেন্ট দাবি করা উচিত নয়: বাইডেনকে ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

প্রেসিডেন্ট নির্বাচনে পিছিয়ে পড়ে মেজাজ হারাচ্ছেন ট্রাম্প। ফলাফল প্রকাশের আগে প্রেসিডেন্ট পদ দাবি করা ভুল। সে বিষয়ে টুইট করে জো বাইডেনকে সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইটে বলেন, জো বাইডেন ভুলভাবে প্রেসিডেন্টের অফিস দাবি করা উচিত নয়। আমিও দাবি করতে পারি। এমনটা চললে আইনি পদক্ষেপ এখনই শুরু করতে বাধ্য হব।

এদিন ট্রাম্পের পোস্টে হতাশার ছায়া ধরা দেয়। তিনি বলেন, ‘নির্বাচনের রাত অবধি এই সমস্ত রাজ্যে আমার এত বড় নেতৃত্ব ছিল, কেবল দিনগুলো এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে নেতৃত্বগুলো অদৃশ্য হয়ে যায়। আমাদের আইনি কার্যক্রম এগিয়ে যাওয়ার সাথে সাথে সম্ভবত এই নেতৃত্বগুলো আবারও ফিরে আসবে!’

তবে হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তুতি নেয়ার আগেই রানিং মেট কমলা হ্যারিসকে নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন বাইডেন। বাইডেন শুক্রবার এক বক্তৃতায় বলেন, ‘আমরা জিততে চলেছি। নেভাডাতে আমরা লিড করছি। পেনসিলভেনিয়াতে সামান্য পিছিয়ে আছি। বিগত ২৪ বছরে প্রথম ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে আমি অ্যারিজোনা জিতে নিয়েছি। মাত্র কয়েক বছর আগে যে নীল দেয়াল ভেঙে পড়েছিল। আমরা তা আবার গড়ে তুলতে সক্ষম হয়েছি। পেনসিলভেনিয়া, মিশিগান উইসকনসিন- আমেরিকার হৃদয়। আজ পর্যন্ত জীবনে সবার্ধিক ভোট পেয়েছি আমি। ৭৫ মিলিয়ন ভোট পেয়েছি এখনও পর্যন্ত।’

বাইডেন বলেন, ‘সংখ্যাগুলো আমাদের বলছে….এটি এখন স্পষ্ট এবং দৃঢ় বিশ্বাসের গল্প: আমরা এই প্রতিযোগিতায় জিততে যাচ্ছি। প্রেসিডেন্ট হিসেবে দেশের প্রতিটি মানুষের জন্য আমি কাজ করব। সে আমাকে ভোট দিক আর না-ই দিক। কারণ আমরা কেউ কারোও শত্রু নই। আমরা সবাই মার্কিন নাগরিক।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভুলভাবে প্রেসিডেন্ট দাবি করা উচিত নয়: বাইডেনকে ট্রাম্প

আপডেট সময় ১২:৪৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০