ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিজয়ের পথে বাইডেন, বরিশালে ভূরিভোজের আয়োজন!

আকাশ জাতীয় ডেস্ক: 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এখন জয়ের দারপ্রান্তে। এমন পরিস্থিতিতে বরিশালের গৌরনদীতে আনন্দ ভোজের আয়োজন করেছেন তার এক সমর্থক। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় সুধীজন ও ব্যবসায়ীসহ প্রায় ২০০ জনকে ভোজের আপ্যায়ন করেন তিনি। গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী মো. মেরাজ হোসেন খান এই ভূরিভোজের আয়োজন করেন।

মেরাজ হোসেন খান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প তার অপছন্দের লোক। তিনি বিশ্বের শান্তি বিনষ্ট ও আমেরিকায় বিভিন্নভাবে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ব্যালটের মাধ্যমে তাকে বিদায় করেছেন আমেরিকার ভোটাররা। নির্বাচনে জো বাইডেনের বিজয় অনেকটাই নিশ্চিত হওয়ায় তিনি (মেরাজ) মনের আনন্দে গত বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী সহ সুধীজনের জন্য ভোজের আয়োজন করেন। এতে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ ২শ’র বেশী মানুষ অংশ নেন।

গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, ব্যবসায়ী মেরাজ হোসেন খান একজন ফুর্তিবাজ ও আমুদে মানুষ। তিনি বিভিন্ন উপলক্ষ্যে ব্যবসায়ীসহ সুধীজনের জন্য মাঝে মধ্যে এরকম খাবার আয়োজন করে থাকেন।

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর উকিল জানান, বাইডেনের বিজয়ে তার সমর্থক মেরাজ হোসেন খান উৎসব ও ভোজের আয়োজন করে। এতে তারা স্বতস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিজয়ের পথে বাইডেন, বরিশালে ভূরিভোজের আয়োজন!

আপডেট সময় ১১:২৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০