ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জর্জিয়ায় এগিয়ে, নিশ্চিত জয়ের পথে বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ায়ও ভোটের ব্যবধানে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন। ১৬ ইলেকটোরাল ভোটের রাজ্যটিতে জয়ী হলেই তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।

তবে শুক্রবার মার্কিন গণমাধ্যম বলছে, ভোট গণনা এখনো বাকি আছে। এর আগে ২০১৬ সালের নির্বাচনে এই রাজ্যে পাঁচ শতাংশ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেখানে ভোট গণনা শুরু হলে প্রথম দিকে ট্রাম্পের থেকে পিছিয়ে ছিলেন বাইডেন। কিন্তু শেষের দিকে এসে ৯১৭ ভোটে এগিয়ে গেছেন।

এ রাজ্যে ভোট পড়েছে ৪৯ লাখ ৫৮ হাজার ১৯১টি। তার মধ্যে ৯৯ শতাংশ ভোট ইতোমধ্যে গণনা করা হয়েছে। শতাংশের হিসাবে দুজনেই এখন পর্যন্ত পেয়েছেন ৪৯ দশমিক ৪ শতাংশ করে ভোট।

প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে।

উইসকনসিন ও মিশিগানে বিজয়ের মাধ্যমে হোয়াইট হাউসে যাওয়ার পথ সহজ করে নেন সাবেক এ ভাইস প্রেসিডেন্ট। বুধবার রাতভর চেষ্টার পর উসকনসিনের ভোট গণনা শেষ করেন কর্মকর্তারা। রাজ্যটির ১০ ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।

যদিও ভোট গণনা শেষ হওয়ার আগেই অনেকটা আজগুবি কায়দায় নিজের বিজয় ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বসে দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ার বারবার সমালোচনা করে যাচ্ছিলেন তিনি।

নির্বাচনের ফল তার কাছ থেকে চুরি করে নেয়া হচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প। যদিও নিজের এই দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি এই রিপাবলিকান।

নির্বাচন কর্মকর্তাদের সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা আমার কাছ থেকে নির্বাচন চুরি করে নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জর্জিয়ায় এগিয়ে, নিশ্চিত জয়ের পথে বাইডেন

আপডেট সময় ০৫:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০