ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টেনিসের নতুন রানী মুগুরুজা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ইউএস ওপেনের শেষ ষোল থেকেই বিদায় নিয়েছেন গারবিন মুগুরুজা। কিন্তু তাতে কী? বুধবারই দারুণ সুখবর পেলেন স্পেনের এই টেনিস তারকা। প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন গারবিন মুগুরুজা। ডব্লিউটিএ ইতিহাসের ২৪তম খেলোয়াড় হিসেবে র‌্যাংকিংয়ের মহিলা এককের শীর্ষস্থানটি দখল করলেন দুটি গ্র্যান্ডস্লামের মালিক।

গারবিন মুগুরুজাকে শীর্ষে উঠার সুযোগটা করে দিলেন ক্যারোলিনা পিসকোভা। ইউএস ওপেনের শুরু থেকেই দুর্দান্ত খেলা চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা কোয়ার্টার ফাইনালেই থেমে গেলেন। বুধবার টুর্নামেন্টের শেষ আটে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো ভেন্ডেওয়েঘের কাছে হেরে ইউএস ওপেন থেকে ছিটকে পড়েন তিনি। আর তাতেই কপাল খুলে গারবিন মুগুরুজার। সোমবার র‌্যাংকিংয়ের আপডেট করলেই ক্যারোলিনা পিসকোভাকে টপকে যাবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টেনিসের নতুন রানী মুগুরুজা

আপডেট সময় ০৫:২৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭