ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর

মিশিগানে ট্রাম্পের করা মামলা খারিজ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

এমন পরিস্থতির মধ্যেও বিপুলসংখ্যক ভোটার নির্বাচনে অংশ নিয়ে সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের দিন পার হয়ে গেলেও এখনো জয়ী প্রেসিডেন্টের নাম জানা যায়নি, চলছে ভোট গণনা। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে জো বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার ট্রাম্প সমার্থকদের জন্য এলো আরও একটি দুঃসংবাদ। মিশিগানে ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছেন স্থানীয় আদালতের এক বিচারক। ভোট গণনা বন্ধের দাবি নিয়ে মামলাটি করেছিলো তারা।

স্থানীয় সময় বৃহস্পতিবার ওই আদালতের বিচারক সিনথিয়া স্টিফেনস মামলাটি খারিজ করে দেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন রাজ্যটিতে জয়ী হয়েছেন বলেই মনে করা হচ্ছে।

মামলাটি খারিজ করে দেয়ার সঙ্গে সঙ্গে আদালত জানিয়েছেন, এ সংক্রান্ত লিখিত আদেশ স্থানীয় সময় শুক্রবার দেবেন। বিচারক স্টিফেনস বলেছেন, এ মামলা চালিয়ে যাওয়ার কোনো ভিত্তি তিনি খুঁজে পাননি।

উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনে মিশিগানে জয় পেয়েছিলেন ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

মিশিগানে ট্রাম্পের করা মামলা খারিজ

আপডেট সময় ১২:০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০