ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়িতে আগুন, ঘুমন্ত মনিবকে রক্ষা করলো পোষ্য টিয়া

আকাশ নিউজ ডেস্ক: 

মনিব ঘুমাচ্ছিল। তাই কিছুই বুঝতে পারেনি। পোড়া গন্ধও নাকে আসেনি। হঠাৎই তার নাম ধরে ডাকতে থাকে পোষ্য টিয়া। ঘুম ভেঙে যায় ওই ব্যক্তির। তখন শোনেন ঘরে স্মোক ডিটেক্টর বেজে উঠেছে। ঘরের পিছনে তাকিয়ে দেখেন আগুন।

আর দেরি করেননি অ্যান্টন এনগুয়েন। পোষ্য এরিককে নিয়ে এক ছুট দেন। সিঁড়ি দিয়ে নেমে আসেন নীচে। কোনও মতে রক্ষা পায় প্রাণ। এরিক না থাকলে কি হতো এখনও ভাবলে শিউরে উঠছেন অ্যান্টন। মঙ্গলবার (৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ঘটে এই ঘটনা।

অ্যান্টন এনগুয়েন রাতে যখন ঘুমোচ্ছিলেন তখন বাড়িতে আগুন লাগে। আগুন লাগলেও সতর্ক করার যন্ত্র স্মোক ডিটেক্টর তখনও ডেকে ওঠেনি। তার আগেই সতর্ক করে দিয়ে এরিক। এরিক অ্যান্টনের পোষ্য টিয়া। সে ক্রমাগত নাম ধরে ডেকে গেছে তার মনিবকে। তাতেই প্রাণরক্ষা হয় দু’‌জনের।

খবর পেয়েই এসে পৌঁছায় দমকলকর্মীরাও। যার ফলে রক্ষা পেয়ে যায় আশপাশের বাড়ি। তবে কীভাবে আগুন লাগলো জানা যায়নি। গত বছর নিউ ইয়র্কে এভাবেই আগুন থেকে পরিবারকে বাঁচায় ১১ বছরের এক পিটবুল কুকুর। পরিবারের সকলে ঘুমাচ্ছিলেন তখন। সেই বেসমেন্টে গ্যাসের গন্ধ পেয়ে সতর্ক করে সদস্যদের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড়িতে আগুন, ঘুমন্ত মনিবকে রক্ষা করলো পোষ্য টিয়া

আপডেট সময় ১১:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০