ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনাভোটের সব জায়গায় মেয়র দিচ্ছে বিএনপি: আসিফ মাহমুদ ‘জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আঁকড়ে ধরেই এগোতে হবে’:জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে: আখতার হোসেন চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজ আমার নিজের সন্তান হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন: আফরোজা খানম রিতা জুনিয়র বৃত্তি পাবেন ৪৬ হাজার শিক্ষার্থী অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে ২০-৫০%: ঢাকা চেম্বার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী এবার ঢাকা দক্ষিণ সিটি থেকে নির্বাচনের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জনগণ পুলিশ থেকে সর্বাধিক সেবা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

পুলিশের সক্ষমতা বেড়েছে এবং আধুনিক প্রযুক্তি ব‍্যবহার করছে বলেই জনগণ পুলিশ থেকে সর্বাধিক সেবা পাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, দক্ষ, প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব পুলিশ গড়াই আমাদের লক্ষ‍।

ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্পের আওতায় এক হাজার পুলিশ অফিসে স্থাপিত ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) কানেক্টিভিটি পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি করবে।

বুধবার (০৪ নভেম্বর) জুম প্লাটফর্মে বাংলাদেশ পুলিশের এক হাজার অফিসের ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) কানেক্টিভিটির হস্তান্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিপিএন কানেক্টিভিটি বাস্তবায়নের ফলে বাংলাদেশ পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করা সম্ভব হয়েছে। ফলে বিভিন্ন স্পর্শকাতর বিষয়ের গোপনীয়তা নিশ্চিতকরণসহ নির্ভুল তথ্য আদান-প্রদানের মাধ্যমে সব সেবা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। মুজিববর্ষ ২০২০ এ জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার এক নতুন দ্বার উন্মোচিত হলো।

তিনি বলেন, এই ভিপিএন প্রকল্পের মাধ্যমে স্থাপিত ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) অবকাঠামোটি বাংলাদেশ পুলিশের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্যের নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে। প্রকল্পের আওতায় স্থাপিত ভিপিএন কানেক্টিভিটির মাধ্যমে এক হাজার অফিস থেকে বাংলাদেশ পুলিশের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো নির্বিঘ্নে ও নিরাপত্তার সঙ্গে ব্যবহার করা সম্ভব হচ্ছে।

বাংলাদেশ পুলিশ প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় প্রফেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (পিআইএমএস) সফটওয়্যার, পুলিশের তদন্তের গুণগতমান উন্নয়নে অপরাধী ও অপরাধ চিহ্নিতকরণ ও উদঘাটনে ক্রাইম ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) সফটওয়্যার, বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্যাদি যথাযথভাবে সংরক্ষণের জন্য সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআিএমএস) সফটওয়্যার ব্যবহার করছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক। এছাড়াও অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ।

উল্লেখ্য, ‘ইনফো-সরকার ৩য় পর্যায়’ প্রকল্পটি মন্ত্রিসভার অনুমোদন মোতাবেক ‘জাতীয় অগ্রাধিকার প্রকল্প’ হিসেবে ২০১৮ সালের ৬ ডিসেম্বর গেজেটে প্রকাশিত হয়। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে ২ হাজার ৬০০টি ইউনিয়নে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি কার্যক্রম শতভাগ সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে। প্রকল্পের আওতায় ১ হাজার পুলিশ অফিসে ফাইভ এমবিপিএস হারে ডাটা ব্যান্ডউইথ দেওয়া হচ্ছে যা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণ পুলিশ থেকে সর্বাধিক সেবা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০