ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্রান্তিক পর্যায়ের রোগী এখনো সঠিক চিকিৎসাসেবা বঞ্চিত: স্বাস্থ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিলেন তিন ছেলে

সার্জেন্টের ছড়ির আঘাতে অণ্ডকোষ ফাটল বাস হেলপারের

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুরের টঙ্গীতে এক ট্রাফিক সার্জেন্টের ছড়ির আঘাতে বাসের একজন হেলপারের অণ্ডকোষ ফাটার অভিযোগ পাওয়া গেছে। ওই হেল্পারকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীদের ভাষ্য, গাজীপুরগামী জামালপুরের রাজিব পরিবহনের একটি বাস গাজীপুরা বাসস্ট্যান্ডে থামে যাত্রী নামানোর জন্য। সেখানে দায়িত্বরত ছিলেন ট্রাফিক সার্জেন্ট আনোয়ার জাহিদ মিলন। ট্রাফিক সার্জেন্ট তার হাতের ছড়ি দিয়ে বাসের দরজায় দাঁড়ানো হেলপার রুবায়েতকে (৪৫) আঘাত করলে তা তার অণ্ডকোষে লাগে। সঙ্গে সঙ্গে রক্তক্ষণ শুরু হয়। এ সময় স্থানীয় জনতা সড়কে যান চলাচলে বাধা দিলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে আহত বাস হেলপারকে হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য জিএমপির উর্ধতন বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঘটনা সম্পর্কে টঙ্গীর ট্রাফিক পরিদর্শক (টিআই) তরিকুল ইসলাম বলেন, ‘বাস যেন সেখানে আর না দাঁড়িয়ে থাকে সেজন্য সার্জেন্ট তার হাতের ছড়ি দিয়ে বাসে আঘাত করলে তা অসাবধানতায় হেলপারের অণ্ডকোষে লাগে। প্রাথমিক চিকিৎসা শেষে হেলপারকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা মীমাংসা হয়ে গেছে।’

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাকির হাসান জানান, ‘বাসের হেলপারের সঙ্গে একজন ট্রাফিক সার্জেন্টের একটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

সার্জেন্টের ছড়ির আঘাতে অণ্ডকোষ ফাটল বাস হেলপারের

আপডেট সময় ০৯:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০