ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

‘মার্কিন নির্বাচন ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব ফেলবে না’

আকাশ জাতীয় ডেস্ক:  

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টা) ভোটগ্রহণ শুরু হয়। ডোনাল্ড ট্রাম্প না জো বাইডেন। চার বছরের জন্য হোয়াইট হাউজের চাবি কার হাতে যাচ্ছে তা দেখতে অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল পর্যন্ত।

ভূ-রাজনৈতিক নানা কারণেই শক্তিধর দেশটির নির্বাচন নিয়ে দুনিয়াজুড়েই থাকে আগ্রহ। সারাবিশ্বের মত বাংলাদেশও চোখ রাখছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলে ট্রাম্প বা বাইডেন যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে এমন প্রতিক্রিয়া জানান তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ দল বা ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। আমাদের সম্পর্ক সে দেশের সরকারের সঙ্গে। সে কারণে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যারাই জয়লাভ করুক না কেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না।

এবার যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রায় ১০ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন। যা গত একশো বছরের মধ্যে আগাম ভোটের ক্ষেত্রে রেকর্ড।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ‘গাধা’ প্রতীক নিয়ে লড়ছেন ডেমোক্র্যাটের প্রার্থী জো বাইডেন। অন্যদিকে ‘ঘোড়া’ প্রতীকে মাঠে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট গণনা হতে সবমিলিয়ে বেশ কয়েকদিন লেগে যেতে পারে। তবে কে বিজয়ী হতে যাচ্ছেন, সেটা পরদিন সকালের মধ্যেই আভাস পাওয়া যায়।

তবে কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে, এই বছর চূড়ান্ত ফলাফল জানতে বেশ কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহও লেগে যেতে পারে। কারণ এই বছর রেকর্ড সংখ্যক পোস্টাল ব্যালট পড়েছে।

আবার একেক রাজ্যে ডাকযোগে আসা ভোট গণনার একেক নিয়ম থাকায় অনেক সময় সেখানকার ফলাফল জানতে বেশ সময় লাগে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

‘মার্কিন নির্বাচন ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব ফেলবে না’

আপডেট সময় ০৮:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০