ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের জন্য দিল্লিতে, কমলার পূজা তামিলনাডুতে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার আলোচিত ভোট শুরু হয়েছে।রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য ভারতের দিল্লিতে আর ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের জন্য তার জন্মস্থান তামিলনাডুতে পূজার আয়োজন করা হয়েছে। এই দুই প্রার্থীর জন্য আলাদা আলাদা পূজার আয়োজন করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কমলা হ্যারিসের মায়ের বাড়ি ভারতের তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরাম গ্রামে। মার্কিন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলার বিজয় প্রার্থনা করে পূজা করেছেন ওই গ্রামের মানুষ। এ উপলক্ষে ওই গ্রামের মন্দিরে সাধারণ মানুষসহ কমলার মায়ের বাড়ির আত্মীয়স্বজন বিশেষ প্রার্থনায় অংশ নেন।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের জন্য দিল্লিতেও পূজা করেছেন তার সমর্থকেরা। হিন্দু সেনা হিসেবে পরিচিত একটি গ্রুপের প্রায় দুই ডজন মানুষ গেরুয়া পোশাক পরে পূজা-অর্চনায় যোগ দেন।

হিন্দু সেনা নামের ওই গ্রুপের প্রতিষ্ঠাতা বিষ্ণু গুপ্ত টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প পাশে থাকলেই ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকলে চীন-পাকিস্তান ভারতের কোনো ক্ষতি করতে পারবে না।’

বিষ্ণু গুপ্ত আরও বলেন, ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় আমরা কমলা হ্যারিসের জন্য শুভকামনা করি। তবে ভাইস প্রেসিডেন্ট তেমন কোনো ক্ষমতাশালী পদ নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের জন্য দিল্লিতে, কমলার পূজা তামিলনাডুতে

আপডেট সময় ০৭:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০