ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাভারে সাবেক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

সাভারের জামসিং উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় বরকত উল্লাহ (৩৩) নামে পুলিশের সাবেক এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

বরকত শরিয়তপুর জেলার এম আহসান উল্লাহের ছেলে। তিনি খাগড়াছড়ি পুলিশ লাইনে কনস্টেবল পদে চাকরি করতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মানসিক অসুস্থতার কারণে গত মাসে চাকরি ছাড়েন বরকত। এরপর থেকে সাভারের জামসিং উত্তরপাড়া এলাকায় নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। সোমবার (০২ নভেম্বর) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে নিজ বাড়ির পাশের আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক সমস্যা ও হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

সাভারে সাবেক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০