ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রান্সে ফের বিতর্ক, বিপরীত লিঙ্গের ডাক্তারের কাছে সেবা না নিলে শাস্তির বিধান!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

‘ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী’ মোকাবিলায় ফ্রান্সে কঠোর আইন আনছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন। প্রস্তাবিত এই আইন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেখানে বিপরীত লিঙ্গের ডাক্তারের কাছ থেকে সেবা নিতে অস্বীকৃতি জানালে জেল-জরিমানার বিধান রাখা হচ্ছে বলে জানান দেশটির এক মন্ত্রী।

পার্লামেন্টে উঠতে যাওয়া এই বিলের কিছু প্রস্তাব সম্পর্কে জানিয়েছেন প্রেসিডেন্ট নিজেই। যেমন, মসজিদগুলোতে কীভাবে অর্থ আসছে, তা দেখা হবে। ধর্মীয় সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে।

ম্যাকরনের প্রস্তাব নিয়ে আলোচনার মাঝে বিতর্কের ঝড় তুলেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। তিনি একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ফ্রান্স এখন চরমপন্থী মুসলিমদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে।

প্রস্তাবিত বিল নিয়ে তার বক্তব্য, কোনও পুরুষ যদি চিকিৎসকের কাছে যান এবং বলেন নারী ডাক্তারের কাছে তিনি চিকিৎসা করাবেন না, তা হলে পাঁচ বছরের জেল ও ৭৫ হাজার ইউরো জরিমানা হবে। একই নিয়ম প্রযোজ্য হবে নারীদের ক্ষেত্রেও।

কোনও সরকারি কর্মকর্তার ওপর চাপ সৃষ্টি করলে বা কোনও শিক্ষকের কাছে পড়তে না চাইলেও শাস্তি হবে।

এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। বিশেষ করে চিকিৎসক বা নার্সের কাছে চিকিৎসা নিতে অস্বীকার করলে জেলে যেতে হবে, বিপুল ক্ষতিপূরণ দিতে হবে, এই ব্যবস্থার সমালোচনায় মুখর হন বিশিষ্টজন ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকেই।

জানা গেছে, এই বিল আনা হবে ডিসেম্বরে। ১৯০৫ সালে রাষ্ট্র থেকে চার্চকে আলাদা করতে আইন আনা হয়েছিল। সেই আইনকেই সংশোধন করে নতুন ব্যবস্থাগুলো যুক্ত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্রান্সে ফের বিতর্ক, বিপরীত লিঙ্গের ডাক্তারের কাছে সেবা না নিলে শাস্তির বিধান!

আপডেট সময় ০৫:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০