ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্রান্তিক পর্যায়ের রোগী এখনো সঠিক চিকিৎসাসেবা বঞ্চিত: স্বাস্থ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিলেন তিন ছেলে

দুর্নীতি: পাবনায় সাবেক এক ইউপি চেয়ারম্যান কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের সাবেক এক চেয়ারম্যানকে অর্থ আত্মসাতের এক মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে দুদকের এ মামলায় পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেয়।

নুরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে অভিযোগ চেয়ারম্যান থাকাকালীন ২০১১ সালের ১৮ ডিসেম্বরে ‘প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে’ ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতের ১৮ লাখ পাঁচ হাজার টাকা মিথ্যা তথ্য দিয়ে আত্মসাৎ করেছেন।

দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান জানান, ইউনিয়ন পরিষদের প্রকল্প বাস্তবায়নের এই অর্থ ব্যয়ের কোনো আবেদন, প্রকল্প কমিটি, বিল ভাউচারসহ কোনো প্রকার রেকর্ড পাওয়া যায়নি। প্রকল্পটি বাস্তবায়নে দৃশ্যমান কোনো অবকাঠামোও অভিযুক্ত সাবেক এ চেয়ারম্যান দেখাতে পারেন নাই বলেন তিনি।

তিনি জানান, দুদকের তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় দণ্ডবিধির ৪২০/৪৭৭ (ক)/৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়।

এ মামলায় আসামি সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক নিত্যানন্দ সরকার তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের পক্ষে খোন্দকার জাহিদ রানা এবং আসামিপক্ষে আকির হোসেন, আব্দুল আহাদ বাবু ও কাজী সাজ্জাদ ইকবাল লিটন আইনজীবী ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

দুর্নীতি: পাবনায় সাবেক এক ইউপি চেয়ারম্যান কারাগারে

আপডেট সময় ০৪:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০