ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ব্যাগ গুছিয়ে ফিরে যাওয়ার সময় হয়েছে ট্রাম্পের’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ব্যাগ গুছিয়ে ট্রাম্পের বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন।

রোববার থেকে দুই দিনের ব্যাপকভিত্তিক প্রচারণায় নেমেছে দুই প্রার্থী। শেষ মুহূর্তে মূলত ব্যাটলগ্রাউন্ড বা দোদুল্যমান হিসেবে পরিচিত রাজ্যগুলোর ওপর জোর দিচ্ছেন ট্রাম্প।

সব সমীকরণ উল্টে দিয়ে গতবারের মতো এবারও চমক দিতে চাইছেন ট্রাম্প। ৩ নভেম্বর চূড়ান্ত বিজয় ছিনিয়ে নিতে শেষ মুহূর্তের প্রচারে এখন তাই মরিয়া ট্রাম্প শিবির।

শনিবার পেলসিলভানিয়ায় চারটি সমাবেশে অংশ নেন তিনি। রাজ্যটিতে এখনও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন।

হোয়াইট হাউসে আরও চার বছর থাকার লড়াইয়ে রোববার থেকে প্রচারাভিযান আরও জোরদার করেছেন তিনি। খবর রয়টার্স ও এএফপির।

মিশিগানের ডেট্রয়েটে এক নির্বাচনী সমাবেশে জো বাইডেন বলেন, ‘যে প্রেসিডেন্ট জাতির মধ্যে বিভেদ তৈরি করেছেন, জাতিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এবং দেশে ঘৃণা ছড়িয়েছেন তিনদিনের মধ্যেই আমরা তার সমাপ্তি ঘটাতে পারি।’

জো বাইডেন বলেন, তিনি এই নির্বাচনে বেশ আশাবাদী যে, আমেরিকানরা ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য এবার ভোট দেবেন।

তিনি বলেন, ‘লাখ লাখ আমেরিকান এর মধ্যেই ভোট দিয়েছেন। আরও কয়েক লাখ মানুষ সামনের দিনগুলোতে ভোট দেবেন।’

তিনি আরও বলেন, ‘আপনাদের জন্য আমার একটি সহজ বার্তা হচ্ছে, এ দেশের শক্তি পরিবর্তনের ক্ষমতা আপনাদের হাতে। ডোনাল্ড ট্রাম্প কীভাবে চেষ্টা করেছেন সে বিষয়ে আমি মাথা ঘামাই না। এ দেশের জনগণকে ভোট দেওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ব্যাগ গুছিয়ে ফিরে যাওয়ার সময় হয়েছে ট্রাম্পের’

আপডেট সময় ০৮:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০