ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

আমি সব কিছু স্ত্রীর সঙ্গে আলোচনা করি : ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, স্ত্রী বুশরা খানের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। সে আমার সঙ্গী। আমি তাকে ছাড়া বাঁচতে পারব না। সে যথেষ্ট জ্ঞানী। বোকারা স্ত্রীকে সব কথা বলে না। আমি সব কিছু নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করি। সরকার পরিচালনা করতে গিয়ে আমি যেসব সমস্যার সম্মুখীন হই, তা নিয়ে আলোচনা করি। বিভিন্ন জটিল পরিস্থিতি নিয়েও আলোচনা করি।

শুক্রবার জার্মান ম্যাগাজিন ‘দেয়ার স্পিগেলস’-এর সাংবাদিক জুজানে কোয়েলডকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ইমরান সরকারে বুশরার প্রভাব নিয়ে যখন দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে, তখন স্ত্রীর এ প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রায়ই তার স্ত্রীর জ্ঞানের প্রশংসা করেন। পিটিআই সরকারের ১০০ দিন পূর্তিতেও বুশরার ভূয়সী প্রশংসা করেন তিনি।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান ২০১৮ সালে তৃতীয়বারের মতো তার আধ্যাত্মিক ধর্মগুরু বুশরা মানেকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর পর বুশরার নামের সঙ্গে খান ‍যুক্ত হয়।

১৯৯৫ সালে ব্রিটিশ নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন এক সময়কার প্লে বয় ইমরান খান। ইসলাম ধর্ম গ্রহণ করে পাকিস্তানের লাহোরে থাকতেন জেমিমা। কিন্তু ইহুদি পরিবারে জন্ম হওয়ায় পাকিস্তানের মানুষ তাকে তেমন পছন্দ করতে পারেননি। ইমরান আর জেমিমার ঘর ভাঙে ২০০৪ সালে। জেমিমার গর্ভে জন্ম নেয়া দুই ছেলে আছে ইমরান খানের। বিচ্ছেদের পর দুই ছেলে সুলাইমান খান ও কাশিম খানকে নিয়ে যুক্তরাজ্যেই থাকেন জেমিমা গোল্ডস্মিথ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

আমি সব কিছু স্ত্রীর সঙ্গে আলোচনা করি : ইমরান খান

আপডেট সময় ০৮:৩৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০