ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কানাডায় তরবারি দিয়ে কুপিয়ে দুজনকে হত্যা, আহত ৫

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

কানাডার কুইবেক শহরে তরবারি দিয়ে কুপিয়ে দুইজনকে খুন করেছে এক ব্যক্তি। তার পরনে ছিল ভিন্ন ধরনের পোশাক। এ হামলায় আরও কমপক্ষে পাঁচজন আহতও হয়েছেন। খবর বিবিসির।

পুলিশ এ ঘটনার পর মধ্য কুড়ির এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসীকে ঘরে থাকবার অনুরোধ জানিয়েছে তারা।

ঘটনাটি ঘটে ওল্ড কুইবেক এলাকায়। স্থানীয় সময় রাত সাড়ে দশটার কিছু পরে পার্লামেন্ট হিল এলাকায় প্রথম হামলার খবর আসে। গ্রেফতারকৃত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদদাতারা টুইটারে ছবি প্রকাশ করে বলছেন, এ ঘটনার পর কুইবেকের পার্লামেন্ট ভবনের সামনে পুলিশের চেকপোস্ট বসানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কানাডায় তরবারি দিয়ে কুপিয়ে দুজনকে হত্যা, আহত ৫

আপডেট সময় ০৪:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০