ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

আজ বিরল ব্লু মুনের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

আকাশ নিউজ ডেস্ক:  

আবারও আকাশে বিরল ব্লু মুন দেখার সুযোগ। আজ শনিবার (৩১ অক্টোবর) মানে আজ রাতের আকাশে দেখা মিলবে ব্লু মুনের। শুনতে বেশ ইন্টারেস্টিং লাগলেও, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। ব্লু মুন কিন্তু পূর্ণিমার চাঁদ ছাড়া আর কিছু নয়। তবে কিছু বিশেষ বৈশিষ্ট্য এর রয়েছে। খবর সিএনএন এর।

জানা গেছে, সাধারণত কোনো মাসে যদি দুবার ফুল মুন অর্থাৎ পূর্ণিমা পড়ে, তবে দ্বিতীয় বা শেষ পূর্ণিমাতে দেখা মিলে ব্লু মুনের। অক্টোবর মাসের প্রথম দিন ছিল পূর্ণিমা। ৩১ অক্টোবর ফের পূর্ণিমা পড়েছে। তাই এই সুযোগ মিলতে চলেছে।

ব্লু মুন সাধারণত কোনো মৌসুমের তৃতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয়। বসন্ত, গ্রীষ্ম, হেমন্ত ও শীতের মৌশুমের তৃতীয় পূর্ণিমা হল ব্লু মুন। নামে নীল চাঁদ হলেও, আদপে তা পুরোপুরি নীল হয় না। তাহলে কেন এটিকে ব্লু মুন বলে ডাকা হয়, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

কথায় বলে ওয়ান্স ইন আ ব্লু মুন। অনেকটা এই শব্দবন্ধগুলো থেকেই নেওয়া ব্লু মুন নামটি। নাসার বিশেষজ্ঞরা বলছেন, ১৮৮৩ সালে ইন্দোনেশিয়ান আগ্নেয়গিরি ক্রাকাতোয়ায় ভয়াবহ উদগীরণ হয়। প্রচুর পরিমাণে কালো ছাই বাতাসে জমা হয়। আকাশ কালো হয়ে যায়।

এর মধ্যে দিয়ে চাঁদের আলো পড়ে গোটা চাঁদটিকে নীল রংয়ের দেখাচ্ছিল। সেখান থেকে ব্লু মুন কনসেপ্টের উৎপত্তি বলে মনে করা হয়। সাধারণত ব্লু মুন মানেই নীল রংয়ের চাঁদ নয়। অনেক সময় মাসে ৩০ দিন থাকলে ব্লু মুন দেখা যায়।

উল্লেখ্য, শেষবার ব্লু মুন দেখা গেছে ২০১৮ সালের ৩১ জানুয়ারি। ফের ২০২০ সালের ৩১ অক্টোবর মিলছে সুযোগ। এই সুযোগ হাতছাড়া হলে, অপেক্ষা করতে হবে ২০২৩ সালের ৩১ অগাস্ট পর্যন্ত। আর যদি আজকের আকাশে এই ব্লু মুন দেখতে চান তাহলে চাঁদের দিকে নজর রাখতে হবে রাত ৮টা ৪৯ মিনিটের দিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ: ফের কারিগরি জরিপের নির্দেশ দিলেন ডেপুটি স্পিকার

আজ বিরল ব্লু মুনের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

আপডেট সময় ০৬:১৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০