ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুপিয়ে প্রবাসী যুবকের দুই হাতের আঙুল ফেলে দিল সন্ত্রাসীরা

আকাশ জাতীয় ডেস্ক: 

পিরোজপুরের মঠবাড়িয়ায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আল আমীন হাওলাদার (২৪) নামে প্রবাসী এক যুবকের দুই হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণs বন্ধ ড্রেন সড়কে ওই প্রবাসীর নিজ বাসার সামনের সড়কে তিনি এ সন্ত্রাসী হামলার শিকার হন।

গুরুতর অবস্থায় প্রথমে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক গভীর রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত যুবক আল আমীন মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্ধ ড্রেন সড়কের বাসিন্দা রুস্তুম আলী হাওলাদার এর ছেলে। পরিবারের দাবি আল আমীন তার মোবাইলে কতিপয় যবুকের মাদক সেবনের একটি ভিডিও সংরক্ষণ করায় সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

আহত যুবক আল আমীনের মা আকলিমা বেগম জানান, গত ১০ মাস আগে তার সৌদি প্রবাসী ছেলে আল আমীন বাড়িতে আসে। তার ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিলো না। তবে তার মোবাইলে কয়েক যুবকের মাদক সেবনের একটি ভিডিও ছিলো। এ নিয়ে পূর্ব শত্রুতা থাকতে পারে। এ কারণে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ৫-৬ জন অজ্ঞাত যুবক বাসার সামনে আল আমীনকে কুপিয়ে জখম করে। এসময় তার বাম হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত যুবকের পরিবার মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুপিয়ে প্রবাসী যুবকের দুই হাতের আঙুল ফেলে দিল সন্ত্রাসীরা

আপডেট সময় ০৫:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০