ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভূমিকম্পের ১৮ ঘণ্টা পর মাসহ তিন শিশুকে জীবিত উদ্ধার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভয়ঙ্কর ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত তুরস্ক। গতকাল শুক্রবার সাত মাত্রার ভূমিকম্পের আঘাতে তুরস্কে ২৬ জন ও গ্রিসের এক দ্বীপে দু’জন মারা গেছেন। তবে আশার খবর হচ্ছে, ভূমিকম্পের ফলে ভেঙে যাওয়া এক বিল্ডিংয়ের নিচে ১৮ ঘণ্টা আটকা থাকার পর শনিবার মাসহ তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্স এর।

বলা হয়েছে, ভূমিকম্পে ভবন ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে ১৮ ঘণ্টা আটকা পড়েছিলেন মা ও তার তিন শিশু। তাদের জীবিত উদ্ধার করা হয়েছে। আরো এক শিশুকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। শুক্রবারের ওই ভূমিকম্পে এ পর্যন্ত কমপক্ষে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভয়াবহ এই ভূমিকম্পের ঘটনায় অন্তত চার শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। অন্তত ২০টি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনো একশ ৮০ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ৭ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল তুরস্কের ইজমির প্রদেশেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্পের ১৮ ঘণ্টা পর মাসহ তিন শিশুকে জীবিত উদ্ধার

আপডেট সময় ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০