ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পকে বিপজ্জনক ব্যক্তি হিসেবে আখ্যায়িত করল বিশ্বখ্যাত জার্নাল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিপজ্জনক ব্যক্তি বলে আখ্যায়িত করেছে বিজ্ঞানভিত্তিক বিশ্ববিখ্যাত জার্নাল দ্যা ল্যানচেট। ট্রাম্প যেভাবে করোনাভাইরাস মোকাবেলা করেছেন তাকে একটি বিপর্যয় উল্লেখ করেছে ওই জার্নাল।

ল্যানচেটের বিশেষ সম্পাদকীয়তে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে জনস্বস্থ্যবিষয়ক প্রতিষ্ঠানে রাজনৈতিক, হস্তক্ষেপের মতো বিষয়ও। বিশেষত যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে হস্তক্ষেপের কথা বলা হয় সম্পাদকীয়তে।

এতে উল্লেখ করা হয়, ট্রাম্প সরকারের বিভিন্ন হঠকারী সিদ্ধান্তের কারণে করোনাভাইরাস মোকাবেলায় বিপর্যয় নেমে এসেছে।

তাকে ভোট না দেয়ার জন্য মার্কিন ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। এর আগে আরও একাধিক বিজ্ঞান জার্নাল ট্রাম্পকে বর্জনের আহ্বান জানিয়ে বিশেষ নিবন্ধ ও সম্পাদকীয় প্রকাশ করেছে। দ্যা ল্যানচেটের আগে নিউ ইংল্যান্ড জার্নাল একই ধরনের আহ্বান জানায়। খবর ফ্রান্স ২৪।ৎ

নিউ ইংল্যান্ড জার্নাল ট্রাম্পের পরিবর্তে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনকে ভোট দেয়ার অনুরোধ করেছিল ভোটারদের। এক্ষেত্রে ল্যানচেট পরিবর্তনের কথা বললেও সরাসরি বাইডেনের পক্ষে সমর্থনের কথা ঘোষণা করেনি।

দেশটিতে দৈনিক নতুন সংক্রমণ লাখ ছাড়িয়ে গেছে। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ লাখের রেকর্ড। এছাড়া মৃত্যুর ক্ষেত্রে সবার উপরে দেশটির অবস্থান। এ পর্যন্ত দুই লাখ ২০ হাজারের বেশি মানুষ মারা গেছেন

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পকে বিপজ্জনক ব্যক্তি হিসেবে আখ্যায়িত করল বিশ্বখ্যাত জার্নাল

আপডেট সময় ০৯:৪২:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০