ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জার্মানিতে ফের লকডাউন শুরু নভেম্বরে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা সংকট মোকাবিলায় জার্মানিতে আবারো লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটিতে সংক্রমণের হার দ্রুত বেড়ে চলায় নতুন করে সীমিত আকারে লকডাউনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেল মার্কেলের বরাত দিয়ে বুধবার (২৮ অক্টোবর) রাতে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। দেশটিতে আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে সীমিত আকারের নতুন এই লকডাউন।

চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল জানিয়েছেন, জার্মানিতে নভেম্বরে লকডাউন হবে। তবে এই লকডাউনে স্কুল ও দোকান উন্মুক্ত থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগ দুটি পরিবার বা সর্বোচ্চ ১০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং বার, ক্যাটারিং এবং অবসর সুবিধা বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে দেশটির পর্যটন খাতও।

পরিস্থিতি বিবেচনায় এনে লকডাউনের বিষয়ে দেশটির সরকার পুনরায় ১১ নভেম্বর পুনর্বিবেচনা করবেন বলে আশা করা হচ্ছে। আর এটিকে একটি জাতীয় জরুরি অবস্থা আখ্যা দিয়ে দেশটির চ্যান্সেলর সবাইকে এখনই কাজ করার আহবান জানিয়েছেন।

মাত্র এক সপ্তাহের মধ্যে দেশটিতে দৈনিক করোনা সংক্রমণের হার দ্বিগুণ হয়ে গেছে। আগামী সপ্তাহে এই হার দৈনিক ৩০ হাজার ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া করোনার কারণে দেশটিতে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জার্মানিতে ফের লকডাউন শুরু নভেম্বরে

আপডেট সময় ১১:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০