ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশু অধিকার ও অটিজম ব্যবস্থাপনার কর্মশালায় মৌসুমী

আকাশ বিনোদন ডেস্ক :  

কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বিশেষ শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান ‘অরুণোদয়’র হলরুমে অনুষ্ঠিত হয়েছে শিশু অধিকার ও অটিজম ব্যবস্থাপনার ওপর এক কর্মশালা।

বুধবার (২৮ অক্টোবর) কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের শিশু অধিকার বিষয়ক জাতীয় অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমী।

সঙ্গে ছিলেন তার স্বামী-চিত্রনায়ক ওমর সানী। এ সময় বিশেষ শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান মৌসুমী।

বিশেষায়িত প্রতিষ্ঠান ‘অরুণোদয়’র প্রতিষ্ঠাতা এবং কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ইউনিসেফ’র শিশু অধিকার বিষয়ক জাতীয় অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা মৌসুমী বিশেষ শিশুদের প্রতি বিশেষভাবে যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

কক্সবাজারের মতো একটি ছোট জেলায় অরুণোদয় নামের এত একটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তিনি জেলা প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় বাসিন্দাদের প্রতি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশিষ্ট চিত্রনায়ক ওমর সানী, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লাসহ অন্যরা বক্তৃতা দেন। চিত্রনায়িকা মৌসুমী প্রতিষ্ঠানটির বিশেষ শিশুদের সঙ্গেও বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করেন।

গত বছর কক্সবাজার শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক মো. কামাল হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় বিশেষায়িত এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৫০ জন বিশেষ শিশু লেখাপড়া করছে। প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন ১৭ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশু অধিকার ও অটিজম ব্যবস্থাপনার কর্মশালায় মৌসুমী

আপডেট সময় ০৯:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০