ঢাকা ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

পদত্যাগ নয়, আলোচনা চান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাজতন্ত্রের ক্ষমতা খর্ব ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে থাইল্যান্ডে বিক্ষোভ চলছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচার পদত্যাগ চাইছেন বিরোধী দলের নেতারা। বিক্ষোভকারীদের নিয়ে আলোচনায় বসছেন ওচা। কিন্তু বিরোধী দলের দাবি মোতাবেক পদত্যাগ করতে চাননি তিনি।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পার্লামেন্ট অধিবেশনে বলেছেন, ‘সমস্যা থাকাকালীন ছেড়ে যাব না।’ তবে তিনি আলোচনায় আগ্রহী। এবছরের জুলাইয়ের মাঝামাঝি থেকে হাজার হাজার মানুষ থাইল্যান্ডের রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। থাইল্যান্ডের আইন অনুযায়ী রাজতন্ত্রের সমালোচনার শাস্তিযোগ্য অপরাধ।

তাই সংবিধানের সংশোধন চান বিরোধীরা। পাশাপাশি চান নতুন নির্বাচন, সরকারের সমালোচকদের হয়রানির অবসান এবং গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের মুক্তি। তিন মাস ধরে চলা সরকার ও রাজশাসনবিরোধী বিক্ষোভ থামাতে ১৫ অক্টোবর হঠাৎ করেই দেশব্যাপী জরুরি অবস্থা জারি করে থাই সরকার।

এনিয়ে দেশে আর এক প্রস্ত অস্থিরতা তৈরি হয়। প্রাউত বলেছেন, তিনি সমস্যা খতিয়ে দেখতে কমিটি গঠনে রাজি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী

পদত্যাগ নয়, আলোচনা চান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০