ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

মেয়রের বাসভবনে গৃহকর্মীর ঝুলন্ত লাশ

আকাশ জাতীয় ডেস্ক:  

কুড়িগ্রামের উলিপুর পৌর মেয়রের বাসভবন থেকে আল-আমিন (১৮) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে মেয়রের জোদ্দারপাড়াস্থ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আল-আমিন চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, উলিপুর পৌরসভার মেয়র তারিক আবুল আলার বাসভবনে প্রায় ৭ মাস ধরে আল-আমিন পরিচ্ছন্নকর্মীর কাজ করত। সোমবার আল-আমিন সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেখার পর বাসায় ফেরে। এরপর খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে।

মঙ্গলবার সকালে ঘুম থেকে না ওঠায় বাড়ির অন্যান্য কর্মচারী আল-আমিনকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে টিনের চালা ঘরের ছিদ্র দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উলিপুর পৌরসভার মেয়র তারিক আবুল আলা মোবাইলে বলেন, বেশকিছু দিন ধরে আমি চিকিৎসাজনিত কারণে ঢাকায় অবস্থান করছি। দুর্ঘটনার খবরটি আমি সকালে শুনেছি। তবে সে কেন এমনটা করল সেটা বুঝতে পারলাম না।

উলিপুর থানার ওসি (তদন্ত) রুহুল আমীন বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

মেয়রের বাসভবনে গৃহকর্মীর ঝুলন্ত লাশ

আপডেট সময় ১০:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০