ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনলাইনে আলোকচিত্র প্রদর্শনী ‘ভিন্ন রূপে পুরুষ’

আকাশ বিনোদন ডেস্ক :  

অনলাইনে প্লাটফর্মে চলছে ‘ভিন্ন রূপে পুরুষ’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। ইতোমধ্যে প্রদর্শনীটি দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। www.diom2020.com/exhibition ঠিকানায় গিয়ে বিনামূল্যে এই প্রদর্শনী উপভোগ করা যাচ্ছে। প্রদর্শনীর আয়োজন করেছে অ্যাকশনএইড বাংলাদেশ। আয়োজনটির কমিউনিকেশন পার্টনার হিসেবে কাজ করছে বাঙলা কমিউনিকেশন্স লিমিটেড।

গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় অনলাইনে আলোকচিত্র ও চিত্রগল্প জমা নেওয়া হয়। শতাধিক রেজিস্ট্রেশনের মধ্য থেকে বাছাই করে ১২টি চিত্রগল্প নির্বাচন করা হয়। এর মধ্যে ১ জন বিজয়ী ও ২ জন রানার্সআপ নির্বাচন করা হয়। বাকি ৯ জনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। এর বাইরেও ১৬টি আলোকচিত্রকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মো. মাসুদুর রহমান। ১ম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ হয়েছেন যথাক্রমে লক্ষন মিন্টু ও রাকিবুল আলম খান।

শুক্রবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া এই প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করেন।

আয়োজকেরা জানিয়েছেন, এরই মধ্যে অনেকেই অনলাইন প্লাটফর্মে গিয়ে প্রদর্শনী উপভোগ করছেন। দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন তারা। আয়োজক প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, ‘ফটোগ্রাফি বা আলোকচিত্র এমন একটি শক্তিশালী মাধ্যম যার সাহায্যে গৃহস্থালির সেবামূলক কাজে নারী ও পুরুষের ভূমিকা সম্পর্কিত ধারণাকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা যাবে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনলাইনে আলোকচিত্র প্রদর্শনী ‘ভিন্ন রূপে পুরুষ’

আপডেট সময় ১০:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০