ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খুনের ঘটনায় গ্রেফতার ২

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজার রহমান (৩২) খুন হওয়ার ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪।

গতকাল সোমবার দিবাগত রাতে সাভারের রাজাশন এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব। আটককৃত দুই ব্যক্তি হলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার নিজাম শরীফের ছেলে আজাদ শরীফ (২৯) ও সাভারের ডগরমোড়া এলাকার আব্দুল গণির ছেলে রনি ওরফে ডগি রনি (৩০)। দু’জনেই সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকার পেশাদার ছিনতাইকারী বলে জানা গেছে।

র‌্যাব-৪ জানায়, গত ২৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯ সালের স্নাতকোত্তর ব্যাচের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজার রহমান একটি দূরপাল্লার বাসে করে সাভারের শিমুলতলা এলাকায় সকালে নামেন। বাস থেকে নামার পরে তিনজন ছিনতাইকারী তার কাছে থাকা টাকা পয়সাসহ মূল্যবান মালামাল লুটপাট করে প্রকাশ্যে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মোস্তাফিজার রাজশাহী জেলার দূর্গাপুর থানার নওয়াপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

এ ঘটনায় সাভার মডেল থানা ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর পাশাপাশি হত্যাকারীদের ধরতে মাঠে নামেন র‌্যাব-৪। র‌্যাব জানিয়েছে, আটক দুই ব্যক্তি হত্যার অভিযোগ স্বীকার করেছে।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, আটক দুই হত্যাকারীকে আজ সকালে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ হত্যাকাণ্ডে আরও একজনকে আটকের প্রক্রিয়া চলছে। অভিযুক্তরা দেশের বাইরে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

হত্যাকাণ্ডের তিন দিন পর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা মজিবুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খুনের ঘটনায় গ্রেফতার ২

আপডেট সময় ০৪:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০