ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: রেজাউল করিম ‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক: নজরুল ইসলাম

সাক্ষাৎকারে ৬০ মিনিটে ১৬টি মিথ্যা বলেছেন ট্রাম্প: সিএনএন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ৬০ মিনিটের মধ্যে ১৬টি মিথ্যা বা বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন।

২৫ অক্টোবর প্রচারিত সাক্ষাৎকারটি বিশ্লেষণ করে মার্কিন টেলিভিশন সিএনএন এ তথ্য জানিয়েছে।

‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিসের সাক্ষাৎকারও প্রচারিত হয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ২০ অক্টোবর সাক্ষাৎকারটি ধারণ করার সময় সিবিএস নিউজ ও তাদের জনপ্রিয় অনুষ্ঠান সিক্সটি মিনিটসকে পক্ষপাতদুষ্ট এবং অভদ্র বলে উল্লেখ করেন ট্রাম্প। পরে সাক্ষাৎকার শেষ না করেই তিনি উঠে পড়েন।

সিক্সটি মিনিটস অনুষ্ঠানের উপস্থাপক সাংবাদিক লেসলে স্টাহল প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাৎকারটি নিয়েছিলেন। সাক্ষাৎকারে দেখা যায়- লেসলে স্টাহল প্রশ্ন করেন এক বিষয়ে, জবাবে ট্রাম্প কথা বলেন অন্য বিষয়ে। প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে প্রশ্নের বাইরে গিয়ে প্রচার সভার মতো কথা বলতে থাকেন।

সাংবাদিক লেসলে স্টাহল বারবার ট্রাম্পকে তার প্রশ্নে ফিরিয়ে আনার চেষ্টা করলে তর্কটি ভিন্ন পর্যায়ে চলে যায়। পরে প্রেসিডেন্ট ট্রাম্প সাক্ষাৎকার শেষ না করেই উঠে পড়েন। ট্রাম্প বারবার অভিযোগ করেন, জো বাইডেনকে কখনোই কঠিন প্রশ্ন করা হয় না। সব কঠিন প্রশ্ন তার জন্য।

সাংবাদিক লেসলে স্টাহল একের পর এক সুনির্দিষ্ট প্রশ্ন করতে থাকলে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিরক্ত দেখা যায়। একপর্যায়ে তিনি ‘যথেষ্ট হয়েছে’ বলে সাক্ষাৎকার থেকে উঠে যান।

সিবিএস নিউজে ২৫ অক্টোবর সাক্ষাৎকারটি প্রচার হলেও প্রেসিডেন্ট ট্রাম্প তার কাছে থাকা সাক্ষাৎকারটি ২২ অক্টোবর বিকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

এরপর সিবিএস নিউজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাক্ষাৎকারটি এভাবে প্রকাশ করে হোয়াইট হাউস তাদের প্রতিশ্রুতি এবং দীর্ঘদিনের রীতি ভঙ্গ করেছে। এ কারণে সিক্সটি মিনিটস অনুষ্ঠানে পুরো সাক্ষাৎকার প্রকাশ থেকে বিরত রাখা যাবে না।

২৫ অক্টোবর সিএবিএস নিউজে প্রচারিত সাক্ষাৎকারে করোনা মোকাবিলায় গৃহীত পদক্ষেপ, টেস্টিং, ভাইরাস উবে যাচ্ছে, অ্যান্থনি ফাউসিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে ট্রাম্পের দেওয়া তথ্য বিভ্রান্তিমূলক এবং অসত্য বলে সিএনএন তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে।

মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার সম্পর্কে করা উক্তি, ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের ছেলের দুর্নীতির তথ্য, কর্মসংস্থান, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া তথ্য অসত্য বলে জানিয়েছে সিএনএন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ

সাক্ষাৎকারে ৬০ মিনিটে ১৬টি মিথ্যা বলেছেন ট্রাম্প: সিএনএন

আপডেট সময় ০৩:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০