ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসলাম বিদ্বেষ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কঠোর সমালোচনা ইমরানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মুসলিম ও ইসলাম বিদ্বেষ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর কঠোর সমালোচনা করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, মোহাম্মদ (স.) কার্টুন প্রদর্শনে উৎসাহ দেয়ার মাধ্যমে মাক্রোঁর ইচ্ছা করেই বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানের অনুভূতিতে আঘাত করছেন।

এ ব্যাপারে ইমরান খান নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, “প্রেসিডেন্ট মাক্রোঁ পরিষ্কারভাবে কিছু না জেনেই ইসলাম ও আমাদের নবীকে উদ্দেশ করে ধর্ম অবমাননা কার্টুন প্রদর্শনে উৎসাহ দেয়ার মাধ্যমে ইউরোপ ও বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানের অনুভূতিতে আঘাত করছেন।”

“এটা দুর্ভাগ্য যে, যারা সহিংসতা ছড়ায় সেইসব মুসলিম, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী বা নাৎসি আদর্শবাদীদের পরিবর্তে তিনি ইসলাম ধর্মকে আক্রমণ করে ইসলাম ভীতি ছাড়ানোয় উৎসাহ দিচ্ছেন। এটা দুঃখজনক যে, প্রেসিডেন্ট মাক্রোঁ তার নিজের জনগণসহ মুসলিমদের ইচ্ছা করে উসকে দেয়ার পথ বেছে নিয়েছেন।”

ফরাসি প্রেসিডেন্টের মুসলিম ও ইসলাম বিদ্বেষ নিয়ে এর আগে তার কঠোর সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।

মহানবী মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন নিয়ে আলোচনা করায় ফ্রান্সে এক শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় গোটা দেশে ক্ষোভ দেখা দেয়। যার জেরে একটি মসজিদ বন্ধ করে দেয় ফ্রান্স সরকার। এছাড়া প্যারিসে হিজাব পরিহিত দুই নারীও ছুরিকাঘাত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসলাম বিদ্বেষ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কঠোর সমালোচনা ইমরানের

আপডেট সময় ১০:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০