ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পোষা বিড়াল ঘরে আনল দু’মুখো সাপ, অতঃপর…

আকাশ নিউজ ডেস্ক: 

ফ্লোরিডার বাসিন্দা মিস্টার কে রজার্সের জন্য প্রতিদিনই কিছু না কিছু ধরে আনে তাঁদের পোষা বিড়াল। সে মজা করে বলছিলেন, ”এই হল আমাদের বিড়ালের এক স্বভাব! রোজই মালিকের জন্য কোনো না কোনো উপহার ঠিক নিয়ে আসবে। এই দেখুন না, এদিন যেমন নিয়ে এলো একটা দু’মুখো সাপ। কোথা থেকে সেই সাপটিকে ধরে এনে দরজা দিয়ে ঢুকে পড়ল বাড়ির ভেতর। তারপর সেই সাপটিকে ছেড়ে দিল কার্পেটের উপর। ওটার সঙ্গে খেলতে শুরু করে দিল। আমরা তো প্রথমে দেখতেই পাইনি। আমাদের মেয়ে ছুটে এসে জানায়, পোষা বিড়ালটি যে সাপটিকে ধরে নিয়েছে সেটির দুটি মাথা।”

মিস্টার রজার্সের ১৩ বছর বয়সী মেয়ে যখন তাঁকে প্রথম এসে দু’মুখো সাপের কথা জানায়, তখন তিনি প্রথমে বিশ্বাস করেননি। এরপর মিস্টার রজার্স সেই সাপটিকে দেখে অবাক হয়ে যান। সাপটি আকারে ছোট। তাই তিনি অতি সাবধানে সেটিকে ধরে একটি প্লাস্টিকের কন্টেইনারে রেখে দেন। তিনি জানান, তাঁর ছেলে ও মেয়ে দুজনই এমন একটি সাপ দেখে রোমাঞ্চিত হয়ে উঠেছিল। এমনকী তিনি ও তাঁর স্ত্রীও এমন সাপ দেখলেন জীবনে প্রথমবার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পোষা বিড়াল ঘরে আনল দু’মুখো সাপ, অতঃপর…

আপডেট সময় ১০:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০