ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হলেন তরুণী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফরিদা নামের এক তরুণী। ঘটনার পর প্রেমিকের বাড়ির লোকজন পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা গ্রামের বাবর আলীর মেয়ে ফরিদা পার্শ্ববর্তী হামলাকোলা গ্রামের সওদাগরের ছেলে মজিদের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন। এসময় মজিদের পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু ফরিদা যেতে না চাওয়ায় তাকে বেধড়ক মারপিট করা হয়।

পরে আহত অবস্থায় ফরিদাকে এলাকাবাসী ভ্যানে করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারপর থেকেই প্রেমিক মজিদসহ তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে নিহত ফরিদার ভাবি জানান, দীর্ঘদিন ধরে সওদাগরের ছেলে মজিদের সঙ্গে ফরিদার প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর সূত্র ধরেই শনিবার দুপুরে গোসল শেষে ফরিদা বাড়ির কাউকে না জানিয়ে বিয়ের দাবিতে মজিদের বাড়িতে অবস্থান নেয়। এসময় মজিদের পরিবারের লোকজন ফরিদাকে মারধর করে বাড়ির বাইরে ফেলে রাখে। পরে সন্ধ্যায় এলাকার লোকজন ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায় সে।

শাহজাদপুর থানার ওসি শহিদ মাহমুদ খান বলেন, খবর পেয়ে আমরা রাতে লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হলেন তরুণী

আপডেট সময় ০৪:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০