ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রফিতে চোখ দুই দলের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে সোমবার (২৫ অক্টোবর) মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। দুদলই বেশ ভালো ক্রিকেট খেলেছে পুরো টুর্নামেন্টে।

বিশেষ করে পেসারা বেশ ভালো করেছে। তাই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামার কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ একাদশের পেসার রুবেল হোসেন ও নাজমুল একাদশের পেসার তাসকিন আহমেদ।

শনিবার (২৪ অক্টোবর) ফাইনালের আগেই এমনটা জানিয়েছেন দুই দলের দুই সেরা পেসার।

শনিবার ফাইনালের আগে অনুশীলন করেন নাজমুল একাদশের ক্রিকেটাররা। যদিও তাদের অনুশীলন করার কথা ছিল না। তবে মুশফিক অনুশীলন করেছেন ইনজুরি কাটিয়ে। তার দল ফাইনালে খেলছে চার ম্যাচের তিন জয় দিয়ে। তাই ফাইনালেও সেটা ধরে রাখতে চায় নাজুমুলের দল। বোলাররাও সেরা ফর্মে রয়েছেন।

নাজমুল একাদশের তাসকিন বলেন, ‘ফাইনালে ইনশাআল্লাহ লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। কারণ আমাদের দল চারটার মধ্যে তিনটায় জিতেছে। আর সবাই অনেক এফোর্ট দিচ্ছে এবং অনেক পরিশ্রম করছে। মাঠে আমরা সবাই ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন সবাই সবার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করছে। তো চেষ্টা থাকবে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার। ‘

অন্যদিকে মাহমুদউল্লাহ একাদশ ফাইনালে উঠেছে নাজমুল একাদশের কারণে লিগ পর্বের শেষ ম্যাচে তামিম একাদশকে হারালে ফাইনাল নিশ্চিত হয় মাহমুদউল্লাহদের। তবে নাজমুল একাদশের দলের মতো মাহমুদউল্লাহ একাদশের পেসাররাও দারুণ ফর্মে রয়েছেন। তাই ফাইনালে চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবে তারা।

মাহমুদউল্লাহ একাদশের রুবেল বলেন, ‘অবশ্যই কাল তো জয়ের জন্যই মাঠে আসবো। ফাইনাল ম্যাচ তো অবশ্যই জয় পেতে চাইবো। আর আমরা যারা পেস বোলাররা আছি সবাই যদি ভালো জায়গায় বোলিং করতে পারি এবং আমাদের যে গেম প্ল্যান আছে সেই অনুযায়ী সব কাজে লাগাতে পারি সুন্দরভাবে তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আর পেস বোলাররা ভালো করলে আমাদের ব্যাটিংয়ের জন্য মনে হয় সহজ হবে। সবার পারফরম্যান্সটা সবাই দেখাতে পারি তাহলে ইনশাল্লাহ ইতিবাচক ফলাফলই আসবে। ‘

সোমবার (২৫ অক্টোবর) মিরপুরে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে দুপুর দেড়টায় মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রফিতে চোখ দুই দলের

আপডেট সময় ০৮:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০