ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মনিপুর স্কুলে টিউশন ফি মওকুফের দাবিতে আন্দোলন

আকাশ জাতীয় ডেস্ক:  

শিক্ষার্থীদের বকেয়া বেতন মওকুফের দাবিতে আন্দোলনে নেমেছেন রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকরা। রবিবার মনিপুরের সব ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার রাজধানীর রূপনগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অভিভাবকরা।

অভিভাবকরা জানান, করোনায় অনেক অভিভাবক আর্থিক সংকটে রয়েছে। অনেকে সন্তানের টিউশন-পরীক্ষার ফি পরিশোধ করতে পারছেন না। অথচ স্কুল কর্তৃপক্ষ নানা অজুহাতে বকেয়া পরিশোধের জন্য প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে। বকেয়া পরিশোধ করতে না পারলে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে তোলা হবে না বলেও হুমকি দেয়া হচ্ছে। তাই ৫০ শতাংশ বকেয়া ছাড় দিয়ে সুবিধামতো টিউশন ফি পরিশোধের দাবিতে রাস্তায় নেমেছেন তারা।

অভিভাবকদের ভাষ্য, ‘এসব বিষয়ে কথা বলতে শিক্ষকদের কাছে গেলে তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে রুম থেকে বের করে দিচ্ছেন। টাকা পরিশোধ না করলে কাউকে প্রমোশন দেয়া হবে না বলেও হুমকি দেয়া হচ্ছে।’

মনিপুর স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি ব্র্যাঞ্চের ৪০ হাজার শিক্ষার্থীর অভিভাবক আন্দোলনে নামতে একমত হয়েছেন। রবিবার মনিপুরের সব ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেছেন তারা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন বলেন, ‘অভিভাবকদের অসন্তুষ্টির বিষয়ে জেনেছি। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মনিপুর স্কুলে টিউশন ফি মওকুফের দাবিতে আন্দোলন

আপডেট সময় ০৪:৫৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০