ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বিয়ে হওয়ার’ পানি পড়া খাইয়ে পোশাক শ্রমিককে ধর্ষণ!

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুরের শ্রীপুরের ‘বিয়ে হওয়ার’ পানি পড়া খাইয়ে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে কবিরাজ পরিচয়দানকারী এক যুুবকের বিরুদ্ধে। এ ব্যাপারে ওই পোশাক শ্রমিক শ্রীপুর থানায় কবিরাজকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার নয়নপুর এলাকার নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন মামলার বরাত দিয়ে জানান, ভিকটিম স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রায় আড়াই মাস আগে উপজেলার মাওনা ইউনিয়নের নয়নপুর এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়ায় ওঠেন ওই ভুক্তভোগী পোশাক শ্রমিক। ওই বাড়িতে কবিরাজ পরিচয়দানকারী আবুল হাশেমও ভাড়া থাকে। একই বাড়িতে ভাড়া থাকায় ভিকটিমের সাথে পরিচয় হয়। গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় ভিকটিমকে কথা আছে বলে আবুল হাসেম তার ঘরে ডেকে নেয়। কে বা কারা ভিকটিমকে ‘বান’ মেরেছে বলে ওই কবিরাজ তাকে জানায়। তাই তার বিয়ের কোন প্রস্তাব আসে না। এজন্য একটি গ্লাসে পানি ভরে ভিকটিমকে পান করতে বলেন। ভিকটিম তার কথা বিশ্বাস করে পানি পান করে এবং তার ঘরে চলে যায়। পানি পান করার পর তার শারীরিক অবস্থা খারাপ হয়। এর প্রায় কিছুক্ষণ পরেই ভিকটিমের ঘর থেকে আবুল হাশেম তাকে ডেকে বের করে পাশের খালি ঘরে নিয়ে যায় এবং দরজা আটকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে ভিকটিম দরজা খুলে ঘর থেকে বের হয়ে কান্নাকাটি শুরু করে। ঘটনাটি কাউকে জানালে ভিকটিমকে খুন করার হুমকি দেয় আবুল হাশেম। এ সময় ভিকটিমের ফুফু ওই বাসায় গেলে আবুল হাশেম চলে যান। নিকট স্বজনদের সাথে পুরো ঘটনা আলোচনা করে মামলা দায়ের করতে দেরি হয়েছে বলে ভিকটিম মামলায় উল্লেখ করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ভিকটিম নিজে বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার দায়েরের পর থেকে অভিযুক্ত কবিরাজ পরিচয়দানকারী আবুল হাশেম পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘বিয়ে হওয়ার’ পানি পড়া খাইয়ে পোশাক শ্রমিককে ধর্ষণ!

আপডেট সময় ১০:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০