ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীকে ছেড়ে পালিয়ে লাশ হয়ে ফিরল গৃহবধূ, প্রেমিক আটক!

আকাশ জাতীয় ডেস্ক:  

স্বামী সংসার ফেলে প্রেমিকের সাথে পালিয়ে শেষে লাশ হয়ে ফিরলেন গৃহবধূ জোনাকী (২১)। হবিগঞ্জ-বানিয়াচং সড়কের পাশে জোনাকীর লাশ ফেলে পালানোর সময় ঘাতক প্রেমিককে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধারসহ আটক অনিককে নিয়ে গেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত জোনাকী (২১) উপজেলা সদরের রঘু চৌধুরী পাড়া গ্রামের আবু মিয়ার মেয়ে ও কুতুবখানী গ্রামের অপু মিয়ার স্ত্রী। তার তন্নী নামে আড়াই বছর বয়সী এক মেয়ে ও ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। প্রায় দেড়মাস আগে স্বামী ও পুত্র সন্তানকে রেখে কন্যা সন্তানসহ জোনাকী প্রেমিক অনিক পান্ডের সঙ্গে পালিয়ে যায়। প্রেমিক অনিক একই উপজেলার কাষ্টগড় গ্রামের মৃত মৃনাল ওরফে মানিক পান্ডের ছেলে।

এরপর আজ শনিবার বিকেলে অনিক ফোন করে জানায় জোনাকী সিলিং ফ্যানের আঘাতে মারা গেছে। সে অ্যাম্বুলেন্সে করে লাশ পাঠাচ্ছে। এর কিছুক্ষণের মধ্যে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে চলাচলকারী যাত্রীরা দেখে যে একটি ছোট মেয়ের পাশে একজন নারীর লাশ পড়ে রয়েছে। এসময় অ্যাম্বুলেন্সের চালক লাশ রেখে চলে যায়। আর অভিযুক্ত অনিক পান্ডে রাস্তার পার্শ্ববর্তী খাল পেরিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতের মা গণমাধ্যমকে বলেন, সে (অনিক) আমার মেয়ের ও তার সন্তানদের জীবন নষ্ট করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। বানিয়াচং থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে। অভিযুক্ত অনিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীকে ছেড়ে পালিয়ে লাশ হয়ে ফিরল গৃহবধূ, প্রেমিক আটক!

আপডেট সময় ০৯:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০