ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোবট যখন রিকশা চালক (ভিডিও)

আকাশ নিউজ ডেস্ক:  

চেনা রিকশার চালকের আসনে একজন রোবট। তাও চারপেয়ে? এমনই এক বিচিত্র রোবট কুকুরের দেখা মিলল। স্বাভাবিক ভাবেই এমন ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। অবশ্য ভিডিওটি পুরনো। গত ফেব্রুয়ারির। তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এটি। সম্প্রতি ভিডিওটি আবারও ভাইরাল হয়।

রোবটটিকে তৈরি করেছে মার্কিন ইঞ্জিনিয়ারিং ও রোবটিক্স ডিজাইন সংস্থা ‘বোস্টন ডায়নামিক্স’। সংস্থার ওয়েবসাইটের বক্তব্য, রাস্তা দিয়ে রীতিমতো চমৎকার গতিতে চলতে পারে এই রোবট কুকুর।

প্রসঙ্গত, ‘রোবট’ শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৯২০ সালে চেক লেখক কারেল কাপেকের একটি নাটকে। তবে আধুনিক রোবট তৈরি হয় গত শতকের চারের দশকের শেষে। তারপর ক্রমেই উন্নতি হয়েছে রোবটিক্সে। আজ যা পরীক্ষা, কাল তা হয়েই উঠতেই পারে দৈনন্দিন সত্য। কে বলতে পারে, অদূর ভবিষ্যতে হয়তো এমন রোবটচালিত যানেই চলাফেরা করবে মানুষ? তবে কবে তা হবে সে উত্তর আপাতত ভবিষ্যতেরই গর্ভে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোবট যখন রিকশা চালক (ভিডিও)

আপডেট সময় ১০:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০