ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আরও এক নারী রাষ্ট্রদূত নিয়োগ সৌদি আরবের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সৌদি আরবের প্রশাসনে যুক্ত হলেন আরও এক নারী। আমাল ইয়াহহিয়া আল-মোয়াল্লিমি নামের মানবাধিকারকর্মীকে দ্বিতীয় নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটি। নরওয়েতে সৌদি দূতাবাসের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাকে। খবর আরব নিউজের।

বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ সূত্রে জানা গেছে, মঙ্গলবার অনলাইনে শপথ গ্রহণ করেন আল-মোয়াল্লিমি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে তাকে শপথ পড়ান বাদশাহ সালমান। ২০ বছর আগে শিক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন আল-মোয়াল্লিমি।

উল্লেখ্য, এর আগে সৌদির প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রিন্সেস রিমা বিনতে বন্দর। তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে গত বছর নিয়োগ দেয়া হয়েছিল। তিনি শিক্ষকতা ও সৌদি মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা ও সংস্থার মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও এক নারী রাষ্ট্রদূত নিয়োগ সৌদি আরবের

আপডেট সময় ১০:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০